ডেস্কটপেও ডার্ক মুডে ফেসবুক

২২ অক্টোবর, ২০১৯ ১২:০২  
অ্যান্ড্রয়েড অ্যাপের পর ডেক্সটপেও ‘ডার্ক মুড’ ফিচার চালু করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ইতোমধ্যে সীমিত সংখ্যক ইউজারদের মধ্যে ডার্ক মুডের বেটা ভার্সনটি চালু হয়েছে। খুব শিগগিরি বিশ্বব্যাপী ইউজারদের জন্য উন্মুক্ত করা হবে। ইতিমধ্যেই যারা এটি ব্যবহার করতে পেরেছেন তাদের অনেকেই নতুন ইন্টারফেসটি দেখতে কেমন তার ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এই নতুন ভার্সনটি দেখতে অনেকটা টুইটারের ডার্ক মুডের মতো। https://twitter.com/MantasRukuiza/status/1183662036921864193/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1183662036921864193&ref_url=https%3A%2F%2Fbarta24.com%2Fdetails%2Ftech%2F59184%2Fdark-mood-on-the-desktop-version-of-facebook! আনাস টিপু নামের এক ইউজার, ডার্ক মুড ব্যবহারের অভিজ্ঞতা জানানোর জন্য তিনি লেখেন, নতুন ডেক্সটপ সংস্করণ ব্যবহারের জন্য তাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। অন্য আরেক জন ইউজারের মতে, ডেক্সটপে ডার্কমুড ফিচারটি অসাধারণ। যা অনেকটা টুইটারের ডার্কমোডের সঙ্গে মিল রয়েছে।